ADAB

Manifesto

We don’t believe history gets lost.
It just waits.

I.

আদব ম্যানিফেস্টো

আমরা বিশ্বাস করি না ইতিহাস হারিয়ে যায়। ও শুধু অপেক্ষা করে। পঞ্চাশ দশকে পূর্ব বাংলার একটা ছেলে ঈদের সকালে একটা খাটো, পরিপাটি জামা পরে বেরিয়েছিল — নাম তার পিরান। সময়ের সাথে সাথে সেই জামার ঝুল বেড়েছে বা কমেছে, নাম বদলেছে, আমাদের চোখও অন্যদিকে ঘুরে গেছে। কিন্তু ডিজাইনটা মরেনি — শুধু অপেক্ষা করেছে।

কেউ ফিরে তাকাবে বলে।
আদব সেই ফিরে তাকানো।

আমরা জাদুঘর বানাচ্ছি না। আমরা একটা পুরনো নকশাকে আজকের ভাষায় বলছি — একই ঝুল, একই আদব/লেহাজ, কিন্তু আজকের ছেলেটার জন্য, আজকের বাংলাদেশের জন্য। যে জানে তার নিজের ইতিহাস আছে — শুধু সেটা বলার মতো জামা ছিল না এতদিন।

এখন আছে। পুরনো প্রাণ। নতুন কাট। ঝুল কম, গল্প লম্বা — এটাই আদব।

II.

Adab Manifesto

We don't believe history gets lost. It just waits. In the 1950s, a boy in East Bengal stepped out on Eid morning in a short, precisely-cut shirt — a piran. Over the decades the hem grew longer, the name changed, and our attention drifted elsewhere. But the design never died. It waited for someone to look back.

Adab is that look back.
We're not building a museum.

We're saying an old design in today's language — same hem, same restraint, but for today’s youth, today's Bangladesh. A young man who knows he has his own history — he just never had the shirt to say it in.

Now he does. Old soul. New cut. Shorter hem, longer story — that's Adab.

“The piran’s shape is like today’s panjabi — but shorter.”

Rajshekhar Basu, “Our Clothing” (Amader Parichhad), 1958

Truth

Every historical claim is source-backed. If we can't prove it, we don't say it.

আদব কি

আদব মানে নিজেকে যত্নে ও সহজে উপস্থাপন করা একটা মূল্যবোধ। আদব একটা মূল্যবোধের শব্দ, যা এদেশের শিষ্টাচার, রুচি, সহজাত ও সাবলীলতার এক মিশেল। দেশের আপামত সংস্কৃতির শব্দ, কোনো ধর্মের একচেটিয়া নয়।

যদিও আদব দেশীয় পুরুষদের জামা পিরান কাটের বিবর্তন নিয়ে আসা একটি New Age, High Quality ও Functional Premium Menswear, কিন্তু আদব কোন Clothing Brand বা Fashion House নয়, এটা একটা মুভমেন্ট, পিরানকে পোশাকের দিক থেকে বাংলাদেশের Cultural Identity হিসেবে Globally পরিচয় করাতে, যার প্রকাশ হবে লঞ্চের তারিখ।

আমরা এমন জামা বানাই যেটা শুক্রবার সন্ধ্যায় টুইল বা ফরমালের সাথে পড়ে ক্যাফেতে যাওয়া যায়, কালকে বন্ধুদের সাথে আউটিং-এ গেলেও কারগোর সাথে পড়ে যেতে পারব, আবার পরশু ডেনিমের সাথে ভার্সিটির ক্লাসে কিংবা আমার স্টার্টাপের জন্য ইনভেস্টরের সাথে দেখা করার সময়ও পড়ে যাওয়া যায়। আদবের কাস্টমার এই মুভমেন্টের Active Member।

Made in Bangladesh

Production, story, language — all homegrown.

Old soul. New cut.
Shorter hem, longer story — that’s Adab.

Shop the Drop